নাটোর জেলার নদ-নদী

আমাদের আজকের আলোচনার বিষয় নাটোর জেলার নদ-নদী, নাটোর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে রাজশাহী বিভাগের অন্তর্গত ।

নাটোর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। জেলাটির আয়তন ১৯০৫.০৫ বর্গ কিলোমিটার। এই জেলাটি মূলত বাংলাদেশের উত্তর-পশ্চিমের আটটি জেলার মধ্য একটি জেলা। আয়তনের দিক হতে নাটোর বাংলাদেশের ৩৫ তম জেলা। নাটোর বনলতা সেন,রাণী ভবানী,নাটোর রাজবাড়ী, উত্তরা গণভবন,কাঁচাগোল্লা,চলনবিল,হালতি বিল এর জন্য বিখ্যাত। নাটোর জেলা দূর্যোগপ্রবণ এলাকা না হলেও সিংড়া উপজেলা ও লালপুর উপজেলায় আত্রাই নদী এবং পদ্মা নদীতে মাঝে মাঝে বন্যা দেখা দেয়। সদর ও নাটোরের সকল উপজেলার আবহাওয়া একই হলেও লালপুরে গড় তাপমাত্রা তুলনামূলক বেশি।

 

নাটোর জেলার নদ-নদী

 

নাটোর জেলার নদ-নদী:-

নাটোর জেলার উল্লেখযোগ্য নদ-নদীর মধ্যের রয়েছে মুসাখান, নন্দকুঁজা, বারনই, গোদাই, বড়াল, খলিসাডাঙ্গা, গুনাই, নারদ নদ।

মুসাখানঃ

মুসাখান নদীর দৈর্ঘ্য ২৫ কিমি। এই নদী নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা থেকে শুরু হয়ে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা হয়ে আবার নাটোর জেলার সদর উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।

নন্দকুঁজাঃ

নন্দকুঁজা নদীর দৈর্ঘ্য ৮৯ কিমি। এই নদী রাজশাহী জেলার চারঘাট, বাঘা উপজেলা ও নাটোর জেলার বাগাতিপাড়া, লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে ।

বরনইঃ

বরনই নদীর দৈর্ঘ্য ৯৩ কিমি। এই নদী নাটোর জেলার নাটোর সদর, নলডাঙ্গা, সিংড়া ও গুরুদাসপুর উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে।

গোদাইঃ

গোদাই নদীর দৈর্ঘ্য ২৬ কিমি। এই নদী নাটোর জেলার সদর ও সিংড়া উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে।

বড়াল নদীঃ

বড়াল নদীর দৈর্ঘ্য ৮৯ কিমি। এই নদী রাজশাহী জেলার চারঘাট, বাঘা উপজেলা ও নাটোর জেলার বাগাতিপাড়া, লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে ।

 

নাটোর জেলার নদ-নদী

 

খলিসা ডাঙ্গা নদীঃ

খলিসাডাঙ্গা নদীর দৈর্ঘ্য ১৭ কিমি। এই নদী নাটোর জেলার লালপুর ও বাগাতিপাড়া উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে।

নারদ নদঃ

নারদ নদের দৈর্ঘ্য ১৮ কিমি। এই নদ নাটোর জেলার সদর ও সিংড়া উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে।

১ thought on “নাটোর জেলার নদ-নদী”

Leave a Comment